ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাবনায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

পাবনা সদর থানার দিলালপুরের এক বাড়ি থেকে শুক্রবার (৫ জুন) স্বামী-স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।তারা হলেন- রাকাবের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (২৪)।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, দুপুরে ওই বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা তাদেরকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে গেছে।

তবে ঘটনাটি দুই-তিনদিন আগে ঘটেছে বলে দাবি পুলিশের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


ads
ads
ads

Our Facebook Page

↑